"শুধু ভালো থেকো তুমি"
----- মোঃ নুর ইসলাম
হোক না যত কষ্ট আমার
হোক না যত জীবন বিষাদময়,
আমি চাই শুধু তুমি ভালো থেকো
মৃত্যু অবধি ভূবননময়
এক চিলতে সোনালি রোদ
ভোরের শুভ্র ঝলমলে মেঘ
স'বি তো এখন তোমার,
ছেঁড়া ঘুড়ি,বেদনাভরা মন,
অভিশপ্ত চাঁদ,পথহারা পথিক
স'বি একান্ত সঙ্গী এখন আমার........!
আমি চাই শুধু তুমি ভালো থেকো
যে ভালো থাকায় তোমার চিলেকোঠায় আনন্দে ভরে,
তোমার দেখা স্বপ্ন গুলো স্বপ্নিল হয়ে-
ছুঁয়ে যাক সমস্ত বসন্ত আকাশে-বাতাসে,
যত দুঃখ হোক আমার হোক
তাতে মোটেও আমার কোনো অভিযোগ নেই
আমি চাই শুধু তুমি ভালো থেকো.....।
আমি চাই শুধু তুমি ভালো থেকো
মিষ্টি সকাল রোদে,
রাখালি বাঁশির সুরে,
ভাটিয়ালি গানে,
বিশালতা হোক তোমার নবীন পৃথিবী
ছন্দে ছন্দে গানে গানে।
আমি কিন্তু একটুও পরিবর্তন হয় নি
অতীতের মতো আজও আগের মতো ছিলাম,
এক আকাশ সমান বেদনা নিয়ে
প্রিয় আজ আমি তোমাকে মুক্তি দিলাম।
🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽
আমাদের ওয়েবসাইটে নতুন কবিতা প্রকাশ করতে আগ্রহী হলে WhatsApp ক্লিক করে কবিতা জমা দিন।
প্রতিমাসে সর্বাধিক পঠিত কবিতা নির্বাচিত করে তার কবিকে সম্মাননা দেয়া হবে।



0 Comments