Subscribe Us

নারী মায়ের পদতলে ____ ফরিদা ইয়াসমিন

 


নারী মায়ের পদতলে

____ ফরিদা ইয়াসমিন 


ওগো নারী পরনে তোমার রঙিন বারো হাত শাড়ি ,

পুরাটা বিশ্ব  সামলে নাও  তুমি এমনি যতন করি।


ভেঙ্গেছো নারী তুমি আজ চার দেয়ালের কঠিনতম বন্ধন,

শিক্ষায় দীক্ষা ভালোবাসায় নারী তুমি জগৎ  প্রাণের স্পন্দন।


কে বলে নারী অবলা তুমি সবার প্রানের দোসর ,

তুমি বিনে নারী বিশ্ব সংসার অচল আর অসাড়।


তোমার হাতেই  নারী সংসারের চাবি দায় দায়িত্ব  ভালোবাসা ,

 গর্ভে তুমি ধারণ করেছো  বিশ্ব মানবতার সিংহাসন আশা।


আজকে নারী দেশের কান্ডারী ও   মা ভগ্নি বধু,

নারীর হাতে কঠিন সংসার সমরাঙ্গন হৃদয়ে জোগায় মধু।


নারী আজ সৈনিক ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল জজ ব্যারিস্টার,

নারী বিনে চলেনা আজ কোন পুরুষের জীবন সংসার।


অফিস আদালতে দুহাতে নারী কর্ম লক্ষী জ্ঞানী গুণী,

মায়ের কাছে সন্তান যেমন সারা জীবনই থাকবে ঋণী।


মাতা বিনা কেউ আসেনি জগতে মনে  রেখো অশেষ,

মায়ের পদতলেই বেহেস্ত সন্তানের জীবন যেখানে হলো শেষ।

🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸

আমাদের ওয়েবসাইটে নতুন কবিতা প্রকাশ করতে আগ্রহী হলে WhatsApp ক্লিক করে কবিতা জমা দিন।

প্রতিমাসে সর্বাধিক পঠিত কবিতা নির্বাচিত করে তার কবিকে সম্মাননা দেয়া হবে। 

Post a Comment

0 Comments