Subscribe Us

নীরব অভিমান ____ আরজুমা আক্তার



নীরব অভিমান 

____ আরজুমা আক্তার 


বুকের ভিতর কিসের এমন ব্যথা একাকীত্ব!

নির্জন রজনীতে ছড়ায় বিষণ্নতা

তোমার জন্য কাঁপছে মনটা

কাঁদছে অশ্রুশূণ্য চোখের কোণ।

মনের আকাশটা মেঘে মেঘে আচ্ছন্ন

দমকা হাওয়ার বেগে নীরব অভিমান

ছড়ালো এই মনের আঙিনায়

মন জানে না মনটা কি যে চায়

মন জানে না মন খারাপের বিধায়

হৃদয় হারায় কোন অজানার পানে

সব থেকেও মন যেন একেলা

তোমাকে ভেবে ভেবে থেমে গেছে সব লেখা

থেমে গেছে আমার কলমের কালি

থেমে গেছে স্বপ্ন দেখা,

নীরব হয়ে গেছে ভাষা সকলি

নীরবেই চলছে যত মনের সকল আশা 

অপলকে সয়ে যাই সব

সইতে সইতে সব কিছু থেমে গিয়ে 

হয়ে গেছে যেনো বুকটা খালি।

এই যে নীরব অভিমান জমে বুক ভার

থমথমে মেঘ ভেসে যায় দু'নয়নে

অপেক্ষায় আছি আসবে শীঘ্রই সুদিন

ভালোবেসে রবো দু'জন কাছাকাছি,

কেটে যাবে সেদিনই এ নীরব অভিমান,

বসবো সুখের পাশাপাশি।

🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹

আমাদের ওয়েবসাইটে নতুন কবিতা প্রকাশ করতে আগ্রহী হলে WhatsApp ক্লিক করে কবিতা জমা দিন।

প্রতিমাসে সর্বাধিক পঠিত কবিতা নির্বাচিত করে তার কবিকে সম্মাননা দেয়া হবে। 

Post a Comment

0 Comments