Subscribe Us

হঠাৎ দেখার যন্ত্রণা ____অরন্য হাসান দেলোয়ার।

 

হঠাৎ দেখার যন্ত্রণা 

____অরন্য হাসান দেলোয়ার। 


একদিন হঠাৎ করে দেখা হবে

কোন কথা হবে না,

চোখে চোখ পড়বে পলক পড়বে না

বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাবে

কাল বৈশাখী ঝড় উঠবে,তছনছ হয়ে যাবে

ভিতরের সবকিছু,মুখ ফুটবে না।


কাছাকাছি থাকবো,কিন্তু পাশে এসে দাঁড়াবো না

নি:শ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম হবে

ভুমিকম্প হবে বুকের গহীনে

কেঁপে উঠবে অন্তর জমি,

তারপরও কিছুই বলা হবে না।


জিজ্ঞাসা করবো না কেউ কাউকে

কেমন আছো?চোখের কোনে জল জমবে,

লুকানোর চেষ্টায় অন্যদিকে ফিরে তাকাবো

কিছুক্ষণ আকাশ দেখবো,

চিৎকার করে মন বলতে চাইবে

আজও তোমাকে ভীষণ ভালোবাসি

ভীষণ মিস করি...

মুখ ফুটে বলা হবে না।


এক সময় তুমি তোমার গন্তব্যে চলে যাবে

আমিও,কিন্তু এই দেখা হবার পর

যে যন্ত্রণা বুকের গহীনে শুরু হবে

তা থাকবে অনেকদিন,অনেক মাস।

চোখের জলে ভিঁজে যাবে রাতের প্রহর 

ভোরের আলো,দিনের সূর্য,সন্ধ্যার আকাশ।


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments