মালিকের স্বরুপ।
____অরন্য হাসান দেলোয়ার।
হে মালিক আমার,
তোমার করুণার ভাণ্ডার যার
নাই কোন কুল কিনার,
তোমার বাস্তব অস্তিত্ব তার রহস্য
কেউ করিতে পারিবে না উদ্ধার।
তুমি আছো এই ধরণীর বুকে
মিশিয়া তোমার বান্দায়,
কে পারিবে বুঝিতে তাহা
যদি রহমত না সে কোন পায়!
তুমি মিশে থাকো প্রতিটি পবিত্র দেহে
পবিত্র আত্মায় তোমার বাস,
তুমি আছো হে মালিক আমার
তাই তো আছে এই শ্বাস প্রশ্বাস।
দূর আসমানে নও তুমি
তুমি ধরণীর বুকে,
সবাই তোমায় পায় না
দেখিতে পায় অন্তর চোখে।
খান্নাস মনে শয়তানের বাস
অপবিত্র দেহ মন,
সেই চোখ কি করে দেখবে
মালিক তুমি প্রিয়জন।
লোভের সাথে সখ্য গড়ে
পাপের সাথে প্রেম,
যায় কি পাওয়া তোমার দিদার
বান্দাইয়া সোনার ফ্রেম?
লেবাসে হাজি চরিত্রে পাজি
মোনাফেক সাজিয়া রয়,
বয়ানে বয়ানে দূর আসমানে
তোমারে পাঠাইয়া চিতায় শুয়ে রয়।
ধর্মের নামে অধর্ম ছড়াইয়া
হিংসার সমাজ গড়ে,
অর্থ লোভে ধর্ম বেচিয়া
দুনিয়াবি জান্নাত গড়ে।
দুনিয়া তোমার সাজানো বাগান
পুড়িয়া করেছে ছারখার,
তোমারে বলে যায় না দেখা
চর্ম চোখে কোন বার।
তুমিও আছো এই দুনিয়ার মাঝে
আছে তোমারও এক রুপ,
পবিত্র দেহ মন থাকিলে প্রেম
দেখিতে পাইতাম সেই স্বরুপ।
©Aranna Hasan Delwar.

0 Comments