Subscribe Us

কেমন করে ভুলে থাকো? _____অরন্য হাসান দেলোয়ার।

 

কেমন করে ভুলে থাকো?

_____অরন্য হাসান দেলোয়ার। 


কেমন করে ভুলে থাকো?কেমন করে?

খুব যে বেশি জানতে ইচ্ছে করে।

রাত নামলে চাঁদের জ্যোৎস্নায় স্নান করো

নিশ্চয়ই তখন অন্য কারো হাতটি ধরো

বৃষ্টি জলে ভিঁজে যখন জুবুথুবু একাকার

তখনও কি মনে পড়ে না কথা আমার?


মাথার চুল মুছে দিয়ে মুখটি যখন বুকের পরে

ধরতাম চেপে আদর করে,থাকতে তুমি চুপটি করে

এমন করে কেউ কি করে আজকাল তোমায়

তারপরও কি মনে পড়ে না তোমার এই আমায়?

এতোটা পাষাণ কি করে হয়,কেমন করে হলে তুমি?

তোমার পৃথিবীর কোথাও কি নেই এই পুরোনো আমি?


বসন্ত এলে সকাল বেলায় ফুলে হাতে কি যাও বকুল তলায়?

এখনও বকুল গাছে বকুল ধরে?ফুল ঝরে পরে গাছের তলে?

এখনও কি বিকেল হলে কবিতা পড়ো?ঝাল খেলে কি আগের মতো বুক জ্বলে?

ঠান্ডা লেগে কাশি হলে,তুলসী পাতার রস করে কেউ খাইয়ে দেয়?

গরম জলে সকাল হলে,নিজের হাতে কেউ কি আজ তোমায় নাইয়ে দেয়?


এখনও ভীষণ মনে পড়ে,তোমার কথা তোমার স্মৃতি সবটা জুড়ে, 

তোমার স্মৃতি বুকে ধরে,যাচ্ছি আমি সবটা সময়

বিরহে পুড়ে।

কেমন করে ভুলে থাকো?কেমন করে?

ভীষণ রকম জানতে আমার ইচ্ছে করে।


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments