সোনা রোদ
____সুলতানা বেগম
আহ হা কী মনোরম সোনা-রোদ!
ঝলমলে রূপোলী ঝলক নয়, সুস্মিত অবয়ব!
কী স্নিগ্ধ সুষমামণ্ডিত তোমার উষ্ণতার পরশ!
দুলছে পল্লব শৈতপ্রবাহে
কাঁপিয়ে কাঁপিয়ে হাড়গোড়,
নম্র লাজুক চোখে ধীরে ধীরে সূর্যকন্যা
মেলছে তাঁর স্নিগ্ধ আলোর চোখ!
দোহাই, আর ঢেকো না কুহেলিকায় তনু
বিপন্ন করে ভূবলয়
তুমি বিহীন যেন হিমাগার নিবাস
মানবকূল পোহায় বিপর্জয়।
কুহেলিকার ঘোমটা সরিয়ে
উষ্ণতা ছড়িয়ে দাও হে-
সূর্যকন্যা।

0 Comments