Subscribe Us

কথাদের স্তব্ধতা || পিংকু দত্ত রাহা



কথাদের স্তব্ধতা

পিংকু দত্ত রাহা


কথা বলার কি কারণ লাগে?

নাকি সবাই চায় কথা না বলি!


তোমার না বলা কথা গুলো বড়োই অভিমানি

এই পৃথিবীর বুকে না বলা কথাদের মধ্যে  অনেক মানুষ।


দেশের মেরুদন্ডহীন মানুষ গুলো কথা বলে ফিস্ ফিসিয়ে

তোমার কি আর দোষ বলো, তুমিও তো তাদের দলের এক নেতা।


তবে ফিস্ ফিসিয়ে বলা বন্ধ কর....

তুমি ঠিক যত খানিক কথা বলবে,ঠিক ততটাই মানুষ দর কষা-কষি করবে।


সব ছিল কথা, সব গেল কথা,সব কথা হলো! কত কত শব্দের কত সব রঙীন কথা গুলো মেখেছে ধুলোবালি ; উড়ছে ছাই!

পেলো না দাম! জমাট বেঁধেছে আজ বোবা মনে খাঁজে

◀️▶️◀️▶️◀️▶️◀️▶️◀️▶️◀️▶️◀️▶️◀️▶️

Generated by Embed Youtube Video online

আপনার নতুন কবিতা জমা দিতে কমেন্টে জমা দিন অথবা ক্লিক করুন:

নতুন কবিতা জমা

Your ad tag:

Post a Comment

0 Comments