একটি ভাবসঙ্গীত
____তাছাদ্দুক হোসেন
মনেকে যতো বুঝাইতে যাই বুঝাইতে না পারি
বৃথাই করলাম ভুল ইস্কুলে প্রেমের মাস্টারী।।
দুয়ে দুয়ে হইলো না চার হইলো রে নয় ছয়
সারা জনম করলো তাড়া সন্দেহ সংশয়
ময়না পাখি পোষ মানে না যায় যে উড়াল মারি।।
বৃথাই তারে পোষ মানাইতে করিলাম মাস্টারী।
ফুল ভাবিয়া মালা গাঁথি হইয়া সে যায় কাঁটা
গ্যাড়াকলে পইড়া গিয়া হই রে বলির পাঠা।।
দোকান দিয়া আসল হারাই রঙের দুনিয়ায়
লাভের চিনি পিপীলিকায় চাইট্যা চুইট্যা খায়
তাছাদ্দুকের মাথায় মহাজনের লাঠির বাড়ি।।
বৃথাই গেলো জীবন,হইয়া লোকসানের কারবারী।।
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
আরও পড়ুন :

0 Comments