Subscribe Us

জিরাফত হোসেন এর ৩টি কবিতা।

 

আজ শ্রাবণে

জিরাফত হোসেন


আজ শ্রাবণে ছাতিম বনে প্রভাতে

কুসুম বাগে রবির পরশ মাখি

লহ প্রণাম গুরু রবি ঠাকুর

আজ মোর অশ্রু সজল আঁখি ।


শ্রাবণ বেলা প্রথম প্রেমের মেলা

মন উচাটন করে প্রেমিক সনে

হলুদ শাড়ি পরে খোপাতে কদম ফুল

হাতে হাতে রেখে বেড়াবো দুজনে ।


বাইশে শ্রাবণ কবি গুরুর প্রয়াণ দিবস

রবীন্দ্র সংগীত বাজনার সুরে

 তালে তাল মিলাবো পায়ে পায়ে

কোমর দুলিয়ে নাচবো ঘুরে ঘুরে ।


বন্ধু আমায় দেখবে চোখে চোখে

আমার মুচকি হাসি যেন তাকে

বলবে কথা ধৈর্য ধরো ওহে বন্ধু

জানি গো জানি তুমি ডাকছো আমাকে ।


শেষ যে মেলা শেষের বেলা

হারিয়ে যাবো দুজনে কোথা জানি না

নাগর আমার বড্ড হ্যাংলা বটে

একটু সময় আমায় কেন দাও না ?

💢💢💢💢💢💢💢💢💢💢💢


-মুক্ত বিহঙ্গ

জিরাফত হোসেন


 ভিসা ছাড়া কেমনে যাবো

 মনের শহরে ভাবি সারাক্ষণ

ভিসা ছাড়াই বেড়ায় অহেতুক

কল্প রাজ্যে আমার  মন ।


মুক্ত বিহঙ্গ হয়না মানুষ 

ভিসার জালে আটকে যায়

স্বাধীন পেলে বলবে সে যে

পৃথিবী ছেড়ে চাঁদে যায় ।


মুক্ত বিহঙ্গ  নীল  আকাশে

যেথা খুশি যায় উড়ে

দুটি ডানা  দিয়েছেন রবে

এই পৃথিবীর শান্তি নীড়ে ।


দেশ বিদেশে উড়ে যেতে

তার লাগে  নাকো ভিসা

মাতৃ স্নেহে জন্ম ভূমিতে

ফিরে মননে তার দিশা ।


মনে নাইকো  ছল চাতুরি

করে গান প্রভুর শানে

মুক্ত বিহঙ্গ পাখির মতো

দাও গো প্রভু আমার প্রাণে ।

💢💢💢💢💢💢💢💢💢

Generated by Embed Youtube Video online


উদাসীন রাজা

জিরাফত হোসেন


দেশে যখন দারিদ্রতা বেড়ে

সীমা ছেড়ে যায়

দেশের রাজা তখন আবার

গান শুনতে চায় ।


গরিব থেকে আরো গরিব

লাফিয়ে বাড়ছে দারিদ্রতা

নন্টে ফন্টে নেতা মন্ত্রী

নাই তাদের ভদ্রতা ।


ক্ষেতের ফসল কম দাম

চাষীর মাথায় হাত

গরিব মরে অন্নের তরে

পাইনা খেতে ভাত ।


মালিক শ্রেণী করে শোষণ

শ্রমিকের খুব কষ্ট

কাটমানি খায় ভুঁইফোঁড় নেতা

দেশের সম্পদ নষ্ট ।


বিবেক বুদ্ধি নাই রাজার

স্বার্থ নিয়ে মজে

মাড়ে ভাতে তুষ্ট গরিব

রাজা যায় লজে ।

💢💢💢💢💢💢


Post a Comment

0 Comments