অস্তিত্ব
অনন্যা জান্নাত ©চোখ বন্ধ করলেই যারে দেখতে পাবে
সে আমি, তোমার অস্তিত্ব
তোমাকে ছায়ার মতন আগলে রাখা মায়া
তাকে ছেড়ে তুমি কোনোদিন
কখনোই ভালো থাকতে পারবে না জেনে রেখো!
দূর বহুদূর পথ পেরিয়ে ঠিক যখন খুব ক্ষান্ত হবে
দেখবে সবকিছু থাকার পরও যেন কিছু নেই
বুঝবে কেউ একজন ছিলো
ছিলো তোমার সুখে-দুঃখে সবকিছুতে ;
যাকে খুব কাছে পেয়েও তুমি চেনোনি
কখনও মূল্য দিতে পারোনি
অথচ তারই অনস্তিত্বে
একদিন তোমার সব, সবকিছু থমকে যাবে ;
তুমি যে না থাকা বিষাদ
অনস্তিত্বরে কোনোদিন কখনোই
মেনে নিতে পারবে না মনে রেখো.....
তবুও বসন্ত নামে
অনন্যা জান্নাত ©
তবুও বসন্ত নামে
সমস্ত ক্ষরতাপ মেঘবৃষ্টি ঝড় সব মাড়িয়ে
দুকূল ছাপিয়ে তবুও তুমুল বসন্ত নামে
রাখা যায় না তারে ধরে বেঁধে!
বসন্ত নামে প্রকৃতির প্রতিটি পরতে
জীবনের প্রতিটি কোণে কোণে!
তুমি ফিরবে বলে-
আমি ঠাঁই দাঁড়িয়ে থাকি
দাঁড়িয়ে থাকি পৃথিবীর প্রতিটি প্রান্ত
মাঠঘাট পথ সুদূরতম দূর প্রান্তরে
শুধু তোমার অপেক্ষায়
শুধু তোমার অপেক্ষায়
তুমি ফিরবে বলে!
কখন নামবে সে তুলকালাম সুখ
আনন্দের হিল্লোল মাতানো এক রঙিন
রোদেলা জীবন উৎস ফের আবার, আবারো!
তবুও বসন্ত নামে,
ধীরে ধীরে গুটি গুটি ধীর পায়
তবুও তুমুল বসন্ত নামে!
তুমি ফিরে আসো যখন,
আসো জীবনের প্রতিটি সুখ-দুখ ক্ষণ মুহুর্তে
তখনই বসন্ত নামে, তখনই বসন্ত নামে ;
ফের আবার,
আবারো বসন্ত নামে, বসন্ত নামে.......
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
যতদিনে তুমি ফিরবে
অনন্যা জান্নাত ©
যতদিনে তুমি ফিরবে, বুঝবে ভালোবাসা কী
আগলে রাখতে হয় তারে ঠিক ক্যামন করে
একবার হারিয়ে গেলে তারে যে আর কিছুতেই
ফেরত পাওয়া যায় না
ততদিনে আমি হয়তোবা অন্য কারো ঘর, অন্যবর;
তোমাকে ভুলে গিয়ে দিব্যি এক আটপৌরে গেরস্থ
সাংসারিক জীবনে অভ্যস্ত হয়ে যাব!
ততদিনে তুমিও হয়তোবা অন্য কারো প্রেমে-
গলাটা ধরবে ঠিক যেমন আমারটা ধরতে
ঠোঁটটা ছোঁবে ঠিক যেমন আমারটা ছুঁতে
জড়িয়ে ধরবে ঠিক যেমন আমাকেও জাপটে ধরতে
নীরবতার কান্নায়, বিষাদের বিষন্নতায় ভীষণ!
সবই এক থাকবে
এক থাকবে দেখা করবার সব দিনগুলি
নয়নতারা ফুল, পাশেই লোকারণ্য
সহস্র মানুষের ভীড়, সমস্ত গল্পটাও;
শুধু বদলে যাবে মানুষ
শুধু বদলে যাবে মানুষ
আমার জায়গায় অন্য কেউ
ঠিক যেমন থাকবে তোমার জায়গায় অন্য কেউ;
অন্য কোনো মানুষ
আঙুল চাহনি স্পর্শ প্রেম
ভালোবাসা......
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️



0 Comments