Subscribe Us

শিথানে গোলাপ --------- মুহাম্মদ আমির হোসেন

 

শিথানে গোলাপ 

--------- মুহাম্মদ আমির হোসেন


শিথানে গোলাপ রেখে ঘুমাবো 

সুবাস যদি অঙ্কুরিত হয় মগজে 

তুমিও তাই করতে পারো অথবা যা ইচ্ছা তাই 

শিকল পরিয়ে রেখেছো লাল সবুজে। 


বারূদের গন্ধে এবার আতর মাখো 

দ্রব্যমূল্য বাড়বে, আসছে রমজান 

তোমাকে থামাতে পারবে না 

যতই মাখো আতর চন্দন ও সোবান।


সঙ্ঘবদ্ধ ব্যবসায়ীদের তুমি -ই হোতা 

দ্বিচারিতা তোমার আদর্শের অভিধান 

সত্যকে বানিয়ে বলো! মিথ্যে কথা-- 

তোমার ডাইরিতে শুধু জনতা সন্দিহান!


পৃথিবীর শ্মশান, তবু গণতন্ত্রের মঞ্চে 

আওয়াজ নেই, হিমশীতল জনতা 

তোমার চিরকুটে দেখেছি পাথর ও গলে 

বিচারালয় নুয়ে আসে করেনা হীনতা।


বানরের হাতে লাঠি! বোঝো এবার 

তছনছ ফুলের বাগান, শোভিত আঙ্গিনা 

আউলা বুলেট বিধঁবে বুকে  মরবে না কবিতা 

তবু স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা কি পাবো না?

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

Generated by Embed Youtube Video online



Post a Comment

0 Comments