Subscribe Us

নারী ___নাসরীন রিংকু

 

নারী

   ___নাসরীন রিংকু


সমুখে উন্মুক্ত পথ-

তবুও বন্দি

পায়ে রিনিঝিনি নূপুর, 

আড়ালে শিকলের সাথে করেছে সন্ধি!

সামলিয়ে দশদিক, অর্জন বারে বার-

বাঁকা হাসি, চোখ রাঙানি আর তিরস্কার!


কাঁধে কাঁধ মিলিয়ে কাজ, সমানে সমান

হিসেবের বেলায় পিছিয়ে দিনমান!

আজন্ম চাপা দীর্ঘশ্বাস আর একই চিৎকার,

অধিকার….অধিকার…..

অধিকার….!


আছি সংসার সন্তানে-

আছি বিদ্যায়-

আছি কৃষিতে, আছি চিকিৎসায়-

আছি সেবায়, আছি ভালোবাসায়-

আছি যুদ্ধে আছি শান্তিতে- 

আছি বিজ্ঞান প্রযুক্তিতে-

আছি শিল্প, সংস্কৃতি, অর্থনীতিতে-

আছি মাঠে-ঘাটে, ইমারত তৈরিতে;

অতঃপর হেঁশেলে…..

কোথায় নেই আমি!


আমি নারী,

অল্প-স্বল্প, একটু-আধটু নয়-

অ-নে-ক কিছু পারি।

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

আরও পড়ুন কবিতা :


সকাল থেকেই টিপ টিপ বৃষ্টি পড়ছে। কালো মেঘে ছেয়ে আছে আকাশটা। এমন দিনগুলোতে কেমন যেন এক বিষণ্ণতা পেয়ে বসে ঈশিতার। ঘরের জানালা দরজাগুলো সব খুলে দিয়ে সদর দরজার পাশে সে ঠাঁয় দাঁড়িয়ে আছে অধীর অপেক্ষায় যেন এখুনি কেউ এলো বলে। কার জন্য অপেক্ষা!…..পড়ুন



Post a Comment

0 Comments