Subscribe Us

গৃহে_ফেরা || || কামরান_চৌধুরী

 

গৃহে_ফেরা         

কামরান_চৌধুরী  (গ_বর্ণের_কাব্য) 


গৃহগত মন ঘোরে গগনে গ্রহে গ্রহান্তরে 

গোটা গগন জুড়ে গনগন করে সূর্য 

গড়ে ওঠা দালান গগনচুম্বী গড়ন, যেন গারদ সম। 

গ্রাম ছেড়ে শহরে, গড্ডালিকা প্রবাহে গটগট হেঁটেছি, 

গম্ভীর গর্জন গঞ্জনা শুনেছি কত। 

গাঢ় অন্ধকারে গঞ্জিকা টানে গিয়েছি স্বর্গদ্বারে

গৃহবধুর গুণ্ঠন গহনা খুলে, গালে-ঠোঁটে-কানে গভীর চুম্বন।


গিয়েছি গিরীষি গরমে গজারি গাম্ভারি গহিন বন মাঝে 

গিরগিটি গুটিগুটি পায়ে দ্রুত গমন করে সেথা। 

গূধ্র দৃষ্টি গতিহীন করে জীবন। 

গান গেয়েছি গুনগুন সুরে গালে হাত রেখে। 

গুচ্ছগুচ্ছ গোলাপ গাঁদায় গন্ধ ছড়ায় অবিরত

গুলনার ফুলের অভূত হাসিতে গুঞ্জন তোলে প্রজাপতি ভ্রমর।

 

গৌরব গ্লানি গৌন, গেরুয়া গ্রহণে মৌনতায় মিশে  গুলজার,

গ্রন্থিত এ গোলাকার মন, গোলমাল ঠেলে গৌরীমুখ দেখে। 

গোপনে গোচর গেলাপ উড়লো বলে গুপ্ত ভালোবাসারা প্রকাশিত। 

গণদেবতার আশীর্বাদে গৃহসজ্জায় সজ্জিত গৃহে প্রবেশ ঘটে। 

গৃহেগৃহে গুপ্ত আকর্ষণে গৃহাসক্ত মন আবারো ফিরে গৃহলক্ষ্মীর টানে।।

⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️⬅️➡️


আরও পড়ুন:


Post a Comment

0 Comments