Subscribe Us

সীয়াম সাধন রোজা পালনের গান ____স্বপন শাহ্ শ্যামলাপুরী।

 


সীয়াম সাধন রোজা পালনের গান 

____স্বপন শাহ্ শ্যামলাপুরী।


এসেছে রমজান,

সাধন করো সীয়াম, করো মন আত্ম সংশোধন।। 

ধৈর্য্য সহ্য সবর শোকরে, নফছ রিপু মন করিয়া দমন।।


মিথ্যা ছাড়ি সত্য ধরি, হালাল খাও হারাম ছাড়ি।।

আত্মসংযম করোরে পালন। আট কুঠরী নয় দরজায়,

এস্কের তালা মেরে হেথায়। ছয় লতিফায় জিকির করো সর্বক্ষণ।


বারো বুরুজ চৌদ্দ কামান, সপ্ত পাতাল সপ্ত আসমান।। 

ধ্যানে জ্ঞানে করোরে ভ্রমন। চুরাশি ক্রোশ অজুদ ভান্ডে।।

ঘুরে বেড়াও মন আনন্দে। প্রভুর নাম করিয়া স্মরণ। 


হিংসা মিথ্যা কাম ক্রোধ, অহংকার আর বলগাহীন লোভ।।

তুমি করিয়া লইওরে নিয়ন্ত্রণ। নাটের গুরু নফছ আম্মারা।

জ্ঞান বিবেকে দিও পাহারা।। প্রেম বিশ্বাস ভক্তিতে বাইন্ধাো মন।


ওরা আটজন হইলে সোজা, পালন হবে সীয়াম রোজা।।

শুদ্ধ হবে দেহ চিত্ত মন। কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী,

দায়েমী সালাত কায়েম করি।। সেহেরি ইফতারি করিও ভক্ষণ।

💢🍁💢🍁💢🍁💢🍁💢🍁💢🍁💢🍁💢🍁💢

____স্বপন শাহ্ শ্যামলাপুরী এর আরো লেখা পড়ুন..... 

আত্বতত্ত্ব বিষয় সত্য জীবন তত্ত্ব গান

লালনের জীবন দর্শন 

লালনের ঈশ্বরবাদ

Post a Comment

0 Comments