Subscribe Us

মুক্তদায় _____সকাল আহমেদ


মুক্তদায়

_____সকাল আহমেদ 

কি ভাবছ?

ভুলেছি কি তোমাকে?

সূর্য নিভেছে কখন !!

শান্তি নিস্তব্ধতা !! আমার খোলা বারান্দায়।

কাঁঠালচাঁপার ঘ্রাণ আসে

ভুলি কি করে?

এই বারান্দায় কত সন্ধ্যা আছে দুজনের খুব মগ্ন।


চলে যেতে হবে তাই গেছ চলে

সরে যেতে হবে তাই গেছ সরে!!!

আমারে বাসোনি ভালো কোনোদিন,

তাই গেছ চলে দিন রাত্রির ভিড়ে। 

ডেকেছি বারবার

ফিরেছ ও কখনও কখনও!!! 

কারণ আমার মত করে আর কাউকে পাওনি বলে!!


তুমি খুঁজেছ অনেক পথ, আমি শুধু তোমাকে 

খুব স্বার্থপর এই আমি 

একা আমার জন্য চেয়েছি শুধু 

খড়ের ছোট্ট ঘর,বনঝিরি নদীর মত 

তোমার চোখের বিশালতা, 

তোমার পুরু ঠোঁটের শক্ত আদর 

তোমার হৃদয় গহন দ্বারে আমারই আবাহন । 

সত্যিই আমি খুব স্বার্থপর ছিলাম।


এখন আর নই ।

কি দিয়েছ? কি পেয়েছি?

সে হিসেব মেলাবো না আর কোনদিন 

দিতে চাই শুধু তাই,যা তোমারই দান 

তোমারই অবদান ।


ফুরোবে আমার যা ছিল কাজ 

যা ছিল সব দায়।

জানে এ মন এত ভালোবেসেছি তোমায়

পাবে না কোথাও দুদণ্ড শান্তি আমাতে অবগাহন ছাড়া।। তাই আমাকেই খুঁজবে খুব

বড্ড যতন করে।

এ পৃথিবী ও পৃথিবী আরো কোন পৃথিবী ও যদি থাকে । আমাকেই খুঁজে পেতে হবে যে!!!

নইলে মরণে ও মরতে পারবে না। 

এ শুধু আমিই জানি, আর জানে আমার মন !!!!!!


Post a Comment

0 Comments