Subscribe Us

মহাকাল' ___কাজী মুনতাকিম যায়েদ


মহাকাল'

___কাজী মুনতাকিম যায়েদ

                   ***

'তবে-

নিদ্রাবিহীন সেই স্বপ্নটি কি মিথ্যাই এসেছিল ঘোরে?

নিশাসের অধিকার কেড়ে নিলে কোথায় খুঁজবে মোরে?


হে

তীক্ষ্ণ লাঙলেরা, কর্ষিত করো আমারে

তব নিঠুর অবারিত লৌহাঘাতে;

কোমল বুকের মাটি চিড়ে জ্বলেপুড়ে দেব.. এক সুন্দর সোনালী ধান_

সতত শূন্যের ধারাপাতে!


এই ব্যাথা, এই শ্রম ঘাম জানি

মিছে নয় বৃথা নয়। কদাচিৎ পেলে ঠাই

যদি কিছু হৃদয় মাঝারে;

বলে দেব, 'হে নদী, তুমি জিনিতে পারোনি লুপ্ত নিসর্গরে'!

আমি কিন্তু উজানের গুটিকয়েক তরীর মতো ভাসতে চাই।


অতঃপর, বসন্তের সমাপ্তিতে :

শহরের বিজন কোণের অর্পিত নীড়ে যেতে হবে। সীমানাবিহীন এক গ্রহাণুর পথে যাত্রা হবে তখন....।'

                          ***

  সমাপ্ত (সংক্ষেপিত ও পরিমার্জিত)

Post a Comment

0 Comments