Subscribe Us

ভালোবাসার দৈন‍্য দশা || ডাঃ বাসুদেব পোদ্দার।

 


" ভালোবাসার দৈন‍্য দশা"

ডাঃ বাসুদেব পোদ্দার।


ভালোবেসে তোমায় উজাড় করে

দিয়েছি জীবনের যত উপার্জন,

চেয়েছি তোমার সুখ সদাসর্বদায়

পাবো বলে তোমার স্নেহ আলিঙ্গন।।


তুমি যদি হও সুখী প্রিয় এ ভূবনে 

আমার আর কিছুই তো চাই না,

এ জীবন মন যত মোর অর্জন

সবিই তো শুধু তুমি একমাত্র পাওনা।।


নিজর সুখের তরে কভু আমি

ভাবিনি তো এই জীবন সংগ্রামে,

শুধু দিয়েছি নিজ হস্থ শুন‍্য করে

সুখ পাবো বলে তব অনন্ত প্রেমে।।


তুমি বোধ হয় বুঝ না প্রিয় সখী 

আমি যে তোমার প্রেমেরই পাগল,

জীবনের পুর্নতা নেবো ভেবেছিলাম 

জড়িয়ে তোমার প্রেম সোহাগী আঁচল।।


আমার চাওয়া পাওয়া কিছু ছিলো কি?

তুমি কভু বুঝোনি প্রিয় একবার,

বিত্ত বৈভব প্রাচুর্য চাইনি জীবনে 

তাই ভয় ছিলো না কিছু হারাবার।।


তোমার ভালোবাসায় জীবনের সায়াহ্নে

নিজেকে সুখের স্বর্গ বানাবো ভেবেছি,

তুমি মনে লালন করেছ শুধু স্বার্থ

তাই আজ নিজেকে অজানায় হারিয়েছি।।


কষ্টের নোনা জল গড়িয়ে যায় জানিনা

কখন যে নিজেরই অজান্তে,

ভালোবাসা  কেঁদে মরে আজ

পৃথিবীর কষ্ট নামের কাব‍্য মরুপ্রান্তে।।

↗️↘️↗️↘️↗️↘️↗️↘️↗️↘️↗️↘️

নতুন কবিতা কমেন্টে জমা দিন অথবা ক্লিক করুন :

নতুন কবিতা জমা 

প্রতিমাসে সর্বাধিক পঠিত কবিতা নির্বাচিত করা হবে, এবং সেই কবিতার কবিকে সম্মাননা প্রদান করা হবে।  

Post a Comment

0 Comments