স্রোত
মোফতাহিদা খানম রাখী
নদী যেমন ছুটে চলে
নীল মোহনায় মিলতে
সূর্য তেমন ছুটে চলে
গোধূলিতে ঢলে পড়তে।
মেঘ যেমন ছুটে চলে
বৃষ্টি হয়ে ঝরতে
জোনাক তেমন উড়ে বেড়ায়
আঁধারে আলো জ্বালতে।
বাতাস সদাই বয়ে চলে
ক্লান্ত তাপদাহ ঢাকতে
সাগরের জল আঁচড়ে পড়ে
সৈকত শীতল করতে।
গাছের পাতা ঝরে পড়ে
নতুন পাতায় সাজতে
ফুলে ফলে ভরে উঠে
রঙের দোলায় দুলতে।
সমাজ সদাই রং বদলায়
ভুবন আলোকিত রাখতে
নতুন দিনের তৃপ্ত আশায়
তিক্ত পুরাতনকে ভুলতে।
তেমন করে আমিও ছুটি
জ্ঞানের শিখা জ্বালতে
নতুন সবটাই শেখা বাকি
ভাবনায় ঠাঁই পেতে।
এমন করেই ছুটছে প্রকৃতি
স্রোতস্বিনী ঢেউয়ের দোলায়
রাশ ধরে আছেন সদাই
রহমানুর রাহিম দয়াময়।
নতুন কবিতা কমেন্টে জমা দিন অথবা ক্লিক করুন :
প্রতিমাসে একজন কবিকে সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। যার কবিতা সর্বোচ্চ পাঠক পড়বেন তাকেই মাসিক সেরা কবিতা নির্বাচিত করা হবে।



0 Comments