কৃষক
____মাহবুবা পারভীন
ওরে চাষা,, ওরে ভুষা,,
জীবনটাকে করলি রে তুই ছাড়খার,,
পরের জন্য খেটে মরলি কি থাকলো তোর আর।
পরের জমীনে চাষ করলি খেটে হলি সাড়,,
জীবন যুদ্ধে হইলি পরাজিত দুমুঠো ভাতের জন্য, খাইলি কতো মার।
এমন করে যাবে জীবন,তবুও রুখে দাড়াবি না,,
নিজেকে বিলিয়ে দিবি সকলের তরে,,
নিজের অধিকার বুঝবি না।
গ্রাম মন্ডল ক্ষমতার জোড়ে নিয়ে যায় ফসল,
গরীব দু:খী নির্লস পরিশ্রম করে সবই তাদের লস।
এমন করে আর কত কাল চলবে এমন ধারা,
সময় এসেছে,, এবার রুখে দাঁড়া,,।।

0 Comments