Subscribe Us

গহীন বর্ষা গানে ____ শাহনাজ পারভীন মিতা


গহীন বর্ষা গানে 

 ____ শাহনাজ পারভীন মিতা 


তুমি কি ছুয়েছো জল 

তোমারই বারান্দায় রিমঝিম নুপূরে, 

বৃষ্টির সুরে সুরে যে গান পাঠিয়ে ছিলাম 

আমার বেলকোনি হতে তোমার সুদূরে ।


তুমি কি হয়ে আছো বিভোর, 

ছুঁয়েছে কি তোমায়

সেই সুর, সেই গান, সেই ছন্দের ঘোর।

 

কবিতা হয়ে ভিজছে কি রঙের আবীরে, 

তোমার মনের শব্দেরা 

কত রঙ ,এই রাত গভীরে। 


নিস্পলক এই আমি 

এখন বিবর্ণ ধূসর বর্ষণ চারিধারে,

ভিজছি আর ভিজছি নিভৃতে 

অন্তরে মনের ঘরে ,ডেকেছো কি আমারে।


নিরব হতে নিরবতায় 

করেছো কি আমন্ত্রণ ! গহীন বর্ষা গানে, 

চুপি চুপি এই আমাকেই 

কদম চাঁপা রজনীগন্ধার ঘ্রানে।

শাহনাজ পারভীন মিতা'র আরও কবিতা



Post a Comment

0 Comments