Subscribe Us

ফুলহার ____কেকা মল্লিক

 

ফুলহার

____কেকা মল্লিক

যে তুমি খুঁজেছিলে চোখের জুতসই চোখের চাহনি 

সে দেখাদেখির গল্পরা স্মারক আজ। 


এক পা,  দু' পা এগিয়ে গিয়েছি বহুদূর

তোমাকে, তোমার শহর ছাড়িয়ে। 


এখানে বাজারদর কম,  শাকের আঁটিতে সুখ

পাখিদেরও খুব চেনা লাগে, বিশ্বাস ;

কাল ডাকবেই -

আবারও  ভোর হবে। 


ভুলে গেছি সেলোফিনে সাজানো বেলুন কেক মিষ্টি 

নরম রোদের বড়িতে ঝোলা গুড়ের চেটে নেওয়া লোলুপ আদর,

ভুলিয়ে দিচ্ছি গাড়িরচাকা ধোঁয়া চুমু আইস্ক্রীম,

এখানে গভীর ঘুম, কাঁথার ফোঁড়ে স্বপ্ন আগামীর। 


তোমার উপহার দুঃখরা এখানে ডুমুরের ফুল, 

মাঝে মাঝে লকেটে সাজিয়ে পরি বুকে,

গান গাই গুনগুনিয়ে......


"এ' মণিহার আমায় নাহি সাজে....."

💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢

কেকা মল্লিকের আরও কবিতা;




শরাব

বিশ্বজিৎ ক্ষতের জোয়ারে জন্মদিন টেনে যাওয়া বেবাসি লোকাল একফোঁটা থেকে আরও আধফোঁটা জমে যাচ্ছে তোমার একরত্তি ঝুমকোলতায়। বাহারের তাল ধরে কত নিপুণ ছোট…


ডাইনি

ছন্দম মুখোপাধ্যায় ডাইনি আর ডাহুকের নিঃশব্দ সঙ্গম লীলায় জন্মেছিল অপরূপ পরাণ বর্ষা। বিকালে ঘরে এসে মুহ‚র্তে জানালা খুলেছি। আমি অপলক শিশু-চাবুকের নামা দেখি।…


ফিরছি সেই পূর্ব পুরুষের কাছেই!

এম মনির-উজ-জামান কবেকার কোন এক লাইনম্যান-তার নিজের অপমানবোধ তুচ্ছ-তাচ্ছিল্য করে ক্ষমতা প্রতিষ্ঠা করে গেল। তারপর বাঙালি সভ্যতার পাড়ায় বারবার পথ হারালো। সৎ মানুষের…


Post a Comment

0 Comments