Subscribe Us

দৌড়.... ___উজ্জ্বল চন্দ্র

 

দৌড়....

___উজ্জ্বল চন্দ্র


আজীবন দৌড়ে গেলে তুমি।

এই চাই, ওই চাই।

টাকা চাই, ভোট চাই, গদি চাই,ক্ষমতা চাই...

নারী চাই, বিছানা চাই,ভোগ চাই,শরীর চাই


প্রেম চাইতে ভুলে গেলে তুমি

দুএকজন বন্ধুর বুকের উত্তাপ।

জিরিয়ে নেওয়ার ছায়া।

হাঁটু মুড়ে কোনওদিন বসলে না জন্মের কাছে।

আর আজ দ্যাখো ,তুমি ভাবছো,

আত্মা থেকে ঝরে পড়া দুচার ফোঁটা জল হলেই

জন্মজীবন কী আনন্দে যে কেটে যেতো!

কী আর থাকে নিজের বলতে!

শুধু ওই দুএকটি গাছ আর পাখি

দুএকটি প্রিয়জনের মুখ

একাকী হেঁটে যাওয়ার জন্য

চিরচেনা দুএকটি বিকেলবেলার পথ

সংসারে ফুটে থাকা জবাফুলের মতো

দুএকটি  আশ্চর্য কবিতা

আর ওই

দুবেলা দুমুঠো........

➡️➡️➡️➡️➡️➡️➡️➡️➡️

আরও পড়ুন কবিতা :

উজ্জ্বল চন্দ্রে'র কবিতা:

স্তব্ধ সময়:

বোকা কবি:

Post a Comment

0 Comments