Subscribe Us

মিতালী দাসের কবিতা

মিতালী দাসের কবিতা 


আমাকে তর্জনী উঁচিয়ো না

আমি বৃদ্ধাংগুলি দেখাতে জানি।

রক্তচক্ষু সয়েছি বহুকাল 

কাংখিত অনামিকার দিয়েছি বিসর্জন 

হামাগুড়ি দিয়েছি গ্রামের পর গ্রাম

অন্ধকারে মুখোমুখি বিষধর সাপ

গলা টিপে ধরা পুঁজিবাদ

সুবিধাবাদী সাম্যবাদ

দমাতে পারেনি আমায়।

আমাকে তর্জনী দেখিও না

আমি চোখে চোখ রাখতে জানি।


অপেক্ষায় নেই কোন ঘুঘু দুপুর

বালিকার পায়ে কোন নূপুর 

নেই বিলের ধারের সেই হিজল গাছ

সাঁঝবাতির সন্ধ্যে সাজ

পিঠ পেতে দিয়েছি গুপ্ত ঘাতকে

জল চাইতে ভুলে গেছে চাতকে!

আমাকে তর্জনী দেখিও না 

তৃষ্ণাঞ্জলীর নৈবেদ্য সাজাতে জানি।


যখন ক্ষুধার্ত মানুষ ভুলে গেল প্রেমের ভাষা

ফসলের ক্ষেত হল ধু ধু বালুচর

নগ্ন হল রাষ্ট্র সন্ধি

পড়নের কাপড় খুলে নিল কোন চন্ডি

লোভ আর লালসা মিশে একাকার

ভেসে গেল দ্বিধা গন্ডি!

আমাকে তর্জনী দেখিও না 

আমি এখন মধ্যমা প্রদর্শন জানি!

⏩⏪⏩⏪⏩⏪⏩⏪⏩⏪⏩⏪

আরও পড়ুন : মিতালী সমগ্রঃ 

Post a Comment

0 Comments