Subscribe Us

বিধ্বস্ত গাজা ______শামীম আহমদ

 

বিধ্বস্ত গাজা 

______শামীম আহমদ 


চোখ ভিজে যায় রক্তাশ্রুতে-পুতলি ফেটে পুরোটাই লাল 

বিধ্বস্ত জনপদে কংক্রিটের জমানো স্তুপ ঘন অন্ধকার 

এর নিচে ক্ষত মানুষের আহাজারি,ডাক শুনি আধিয়ার

 পৃথিবী অবাক ,দেখে জনহীন বিরান বধ্যভূমির কঙ্কাল !

মনে হয় কোন এক পরিত্যক্ত মর্গ পুরোটা হাসপাতাল 

যতদূর দৃষ্টি যায় সুনামীর মতো ভাঙা শহরের ঢেউ

ওঠে ,মরু ঝড় তান্ডবের মতো ,দিশেহারা সব নেই কেউ 

জনম জনম ধরে -মাতৃভূমি ছিনিবারে হায়েনা বেসামাল!


এত সব দেখিতেছি -মানুষ শব হয় পাষাণের বেদিতে

মুক্তির পদতলে -স্বাধীনতা রুঢ় হয়ে আসে এ পৃথিবীর

কাছে ,বুকে তার ভীমরুল দংশন !যেনো রক্তের নদীতে 

যতো ভাবি ততো আমি ডুবে যাই ভ্রমে,দোষ দেই নিয়তির 

রেনেসাঁ আসেনা-মৃত্যুবীজ ওম দেয় গাজার রুক্ষ ভূমিতে 

আশাহত নই ,প্রচণ্ড আক্রোশে হাড়ে শান দেই দধীচির । 

___________❤️_____________

আরও পড়ুন: গাজায় দাজ্জাল

Post a Comment

0 Comments