আমি চাইলাম,,,,
____এফ.টি তাহিরা জিনিয়া
এক চিরন্তন আনন্দ বয়ে বেড়াতে
কাঠগোলাপ হব ভেবে
একবার পলাশের সান্নিধ্যে গেলাম
বললাম তোমার রঙের এতো ছড়াছড়িতে
আমায় একটু দেবে ?
পলাশ বলল “নিজের মাঝে খুঁজে নাও”
অত্যন্ত বিমূঢ় অনুভবে
নদীর কিনারায় গিয়ে বসলাম
নদী বলল “মন খারাপ” ?
আমি বললাম কাঁদতে চাই
আমায় একটু জল দেবে ?
নদী বলল “নিজের মাঝে খুঁজে নাও”
লজ্জায় লাল হয়ে পালাতে চাইলাম
পথে পড়লো রক্ত লাল গোলাপ বাগান
গোলাপ বলল লাল হয়ে আছো কেন ?
বললাম রক্ত বইছে দ্বিগুণ গতিতে
আমার সারা দেহে
একটু কাঁটা দেবে “অশান্ত প্রবাহকে থামিয়ে দিতাম”
গোলাপ বলল “নিজের মাঝে খুঁজে নাও”
মাথায় আকাশ ভাঙার মত
অস্থির হয়ে উপরে চাইলাম
মনে হল পায়ের নিচের মাটিটুকু সরে যাচ্ছে
হঠাৎ কাঁদা বালি নুড়ি মেশানো
মাটির উপর গড়াগড়ি দিতে লাগলাম
আর মাটিকে বললাম আমায় আলিঙ্গন কর
নিয়ে চল তোমার হাজার কোটি ভূগর্ভ অতলে
মাটি বলল “নিজের মাঝে খুঁজে নাও”
এবার নিষ্প্রভ হয়ে ভাবতে লাগলাম
এমন কেন হয় ?
কেউ নেই আমায় একটু দেবার ?
হতে চেয়েও যেন ওদেরই কারো
তাহলে এতো উপেক্ষা কিসে !
ঝিরিঝিরি মিষ্টি বাতাস বইছে
কানে ফিশফিশিয়ে কয়
দাঁড়াও তুমি আরেকবার
হও তুমি শুধুই তোমার
সৌন্দর্য্যে কাঠগোলাপ হতে চেয়েছো
রঙ চেয়েছো পলাশের কাছে !
কাঁদতে চেয়েছো জল চাইলে নদীর কাছে !
নিজেকে শান্ত করতে চেয়েছো
কাঁটা চাইলে গোলাপের কাছে !
নিঃস্ব ভেবে প্রস্থান চাইলে
পালাতে চাইলে ভূগর্ভে
একবার তুমি তোমার হতে চাও !
সবই পাবে শুধু তোমার মাঝে —
তারপর আমি আমার হতে চাইলাম
ভুল অবয়ব ভুল রঙ ভুল ভাবনা ছেড়ে
এই পৃথিবীর সব কিছু আমার করে নিলাম
আমি মানুষ হতে চাইলাম
সত্যিকার একজন আমি হতে চাইলাম …….
@followers আমার যাদুঘর #fttahirazinnia #আমারযাদুঘর #কবিতাঅনুরাগ #অবেলায়লেখাকিছুকথা
FT Tahira যিন্নিয়া









0 Comments