শব্দনগর
—সাদিকুল ইসলাম
আমি শব্দের ফেরিওয়ালা ,
শব্দ ফেরি করে ফিরি শব্দনগরে
কাব্যের আঁতুড় ঘরে থরে থরে সাজানো
হরেক রকম শব্দ।
ভালোলাগা – ভালোবাসা
বিরহ ,অনুভূতি, ,আবেগ, , উচ্ছ্বাসের শব্দ ,
মায়া,শোক–তাপ,তাচ্ছিল্যের শব্দ
যৌবনের রঙিন আর পৌড়ত্বের ধূসর শব্দ
অহর্নিশ উঁকি দেয় শব্দনগরে ।
শুধু উচ্চারিত শব্দ নয় ,
মুখভঙ্গি শব্দনগরের বড় শব্দ
আমি হিমশিম খায় অর্থ বোঝাতে ও বুঝতে
পাঠক সালাম তোমায়
মুখভঙ্গি না দেখে অর্থ বোঝায় ।
নতুন কবিতা কমেন্টে জমা দিন অথবা ক্লিক করুন:
প্রতিমাসে সর্বাধিক পঠিত কবিতা নির্বাচিত করা হবে। সেই কবিতার কবিকে সম্মাননা প্রদান করা হবে।



0 Comments