Subscribe Us

শয়তান || মোঃ আশরাফ আলী



শয়তান 

মোঃ আশরাফ আলী 


প্রকাশ্যে শয়তান করিবে ক্ষতি,

 জেনে রাখো মানব তাই, 

মানব তোমায় মানেনা শয়তান,

 সেজদা করে নাই। 


শয়তানকে চিনিয়া মিশিবে যে 

তাহারি ফল ভোগ করি সে,

করিবে না কিছু পস্তাইবে শেষে। 


মানুষ শয়তান করিয়া  অন্যায় 

দোষ চাপায় মুকাররম ফেরেস্তায়,

বোঝেনা মানুষ,অন্যায় করে না শয়তান,

 মানুষ নিজেই করে অন্যায়, 

নিজেই হয় শয়তান। 


জিন শয়তানকে করিয়া দোষী

 মানুষ নিজেই করে সব সৃষ্টির ক্ষতি,

 জিন শয়তান কেহ নয়,

 মানুষ শয়তান হয় জিন শয়তান।


ধর্মের উপর আঘাত হানে,

মানুষ শয়তান জিন শয়তান হয়ে, 

যদিও জয়লাভ না করিবে,

আঘাত শয়তান ঠিকি আনিবে।


অসংখ্য আত্মায় হইয়া চালিত, 

অন্যায় মানুষ তোমরা নিজেই করো, 

তখনই মানুষ করে না অন্যায়,

নফসেতুল মুতমাইন্না নিজের করে নেয়। 


একাধিক শয়তানে হইয়া মিলিত,

 আঘাত আনিবে  মানব জেনে রাখিও,

যে আনিবে আঘাত সেই হয় শয়তান। 


দেখো মানুষ কোরআনে,

শয়তান চ্যালেঞ্জ করে আল্লাহকে,

আমার অংশ করিব গ্রহণ,

 মানুষকে অন্যায় করিয়ে।


আত্মতত্ত্বের কবি তাই,

আশরাফ আলী লিখে যাই,

শয়তান করে না অন্যায়, 

মানুষ শয়তান আর জিন শয়তান,

মিলিত হইয়া করে অন্যায়।

◀️◀️◀️◀️◀️▶️▶️▶️▶️▶️▶️

Generated by Embed Youtube Video online

নতুন কবিতা কমেন্টে দিন অথবা ক্লিক করুন:

প্রতি মাসে সর্বোচ্চ ভিউ প্রাপ্ত কবিতার কবিকে সম্মাননা ক্রেষ্ট দেয়া হবে।


Post a Comment

0 Comments