Subscribe Us

প্রথম বেড়ানোর স্মৃতি _____সালাম মালিতা

  
প্রথম বেড়ানোর স্মৃতি 

 _____সালাম মালিতা 


রংতুলি ছাড়া আঁকা হৃদয়ের অ্যালবামটা

খুলতেই আলোর মত হয়ে আছে জ্যোতি,

বড় স্মৃতিবিধুর রয়ে আছে আজও সেই,

শৈশবের প্রথম বেড়ানোর রঙিন স্মৃতি। 


বিবাগী মনে প্রশান্তি নিয়ে আসে অনেক 

বেড়ে যায় অন্তরে জমা খুশির ঐ বহর,

জীবনে প্রথম অভিজ্ঞতা হয় ভ্রমণের,

ওটাই ছিল আমাদের শিক্ষা সফর। 


খুব সকাল বেরিয়ে পড়েছিলাম সকলে

নিজেদের বাইসাইকেলটা সঙ্গে নিয়ে, 

ছেলেমেয়ে নির্বিশেষে পাকা রাস্তায়,

মাইলের পর মাইল বন্ধুদের পেয়ে।


অন্তহীন কৌতুহল বহন করতে করতে 

রওয়ানা দিই প্রিয় পারমাদন ফরেস্ট, 

শরীরের ক্লান্তি মোচনে পথিমধ্যে ঐ,

দাঁড়িয়ে মাঝেমাঝে করি তাই রেস্ট। 


আকাঙ্ক্ষার ইতি করে ঘামে ভেজা দেহে

আমাদের গন্তব্যে পৌঁছে যায় শেষে, 

ঘন সবুজে পরিপূর্ণ নিবিড় অরণ্যে,

স্বপ্নলোকের কোনো সুন্দর দেশে। 


শুল্কের বিনিময়ে লম্বা ফটক পার হতেই 

নতশিরে সবুজের দেশে সকলেই ঢুকি,

দলেদলে পাখিদের কোলাহল শুনি,

আমাদের স্বাগতমে দিচ্ছে উঁকি। 


কাঁটাতারের বেড়া ঘেঁষে সংকীর্ণ রাস্তায় 

পায়ে হেঁটে বৃক্ষরাজির সৌন্দর্য দেখে, 

দীর্ঘ সময় অপেক্ষা করলাম বনেতে,

হরিণের স্বচক্ষে দেখার স্বপ্ন মেখে।


যাত্রাপথের মাঝে দেখতে পেলাম সেই 

দর্শনার্থীদের পারাপারের সুন্দর ঘাট,

নদী পার হয়ে নীলকুঠি দেখা শেষে, 

আবারও ফিরলাম সবুজের মাঠ।


ক্ষুধা নিবারণে দলবদ্ধ হয়ে রেস্ট রুমে 

হাল্কা টিফিন সেরে নিই মহানন্দে,

হরিণ দেখার সাধ মনেই জিইয়ে, 

ঘোরা শেষ করে ফেরার ছন্দে। 


মনের সুপ্ত বাসনার পূর্ণতা পেলো যেনো

ভাগ্য করে হরিণের দেখা মিলে গেল, 

খাবার খাওয়ার সময় হয়েছিল তাই, 

দলেদলে হরিণের দল সামনে এল।


ক্ষুদ্র পরিসরে হলেও জীবনের প্রথম ঐ

ভ্রমণের অভিজ্ঞতা খুব মনে আছে, 

স্মৃতির চিলেকোঠায় জমা হয়ে, 

রয়েছে হৃদয়ের বাগের কাছে। 


আমৃত্যু ভুলবো না কোনোদিন আমি

বড় অমূল্য সম্পদ হয়ে আছে নথি, 

মনের প্রবেশদ্বারে উজ্জ্বল রূপে,  

আছে প্রথম বেড়ানোর স্মৃতি।।

Post a Comment

0 Comments