Subscribe Us

কেউ যখন হারিয়ে যেতে চায়। ____অরন্য হাসান দেলোয়ার।

কেউ যখন হারিয়ে যেতে চায়।

____অরন্য হাসান দেলোয়ার। 


তুমি যখন বলছিলে আবার দেখা হলে বলবে,

তখনই আমি বুঝে গিয়েছিলাম আমাদের আর কখনো দেখা হবে না।

যদিও একই শহরে থাকবো দুজন

তারপরও জানি আর কোনদিনও দেখতে পাবো না তোমায়।

শহরের ব্যাস্ততম সড়কে,পার্কে রেস্তোরাঁয় 

অথবা বাস স্টপেজে কোথাও না।

তুমি সত্যটা বলতে না পারলেও

তোমার চোখের ভাষা আমি ঠিকই বুঝি

কেন বুঝবো না বলো? 

তোমাকে তো আমি সেই অনেকদিন ধরে চিনি

তোমার সবকিছুই আমার খুব জানা।

তাই যখন তুমি বলছিলে আবার দেখা হবে

তখন তোমার চোখ বলছিলো অন্য কথা

তুমি পালাতে চাইছো আমার কাছ থেকে।

আমিও কিছুই বুঝতে দেইনি তোমাকে

যদিও ভীষণ যন্ত্রণা হচ্ছিলো বুকের ভিতরে

কালবৈশাখী ঝড় বইছিলো সবটা জুড়ে

ভূমিকম্পের কাঁপনে ভেঙ্গেচুরে যাচ্ছিলো সব।

তারপরও আমি নিশ্চুপ ছিলাম,

হাসি মুখে তোমার সব কথা বিশ্বাস করেছি

এমন এমন ভাব নিয়ে দাঁড়িয়েছিলাম।

প্রতিদিনই বের হই,

এই শহরের অলিগলি রাজপথ,মার্কেট 

শপিংমল,রেস্তোরাঁ,কফিশপ,রেল স্টেশন 

সবখানেই যাওয়া হয়,চোখ খুঁজে ফিরে 

জানি দেখা হবে না,তারপরও অবুজ মন বলে কথা।

না তুমি চলে যাবার পর কেটে গেছে বহু বছর 

কত পুরোনো সব মানুষের সাথে দেখা হয়

অথচ তোমার সাথে দেখা হয় না।

এতো আড়াল কি করে হতে পারে মানুষ? 


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments