Subscribe Us

অন্তর্জাল। _____অরন্য হাসান দেলোয়ার।

 

অন্তর্জাল। 

_____অরন্য হাসান দেলোয়ার। 


কাঠ ফাটা রোদ্রে পুড়ে ফেটে যাওয়া মাটির 

কোল ঘেঁষে গোধুলিও হারিয়ে যায়

গ্রামের সহজ সরল মানুষগুলোর জীবনেও

ফিরে আসে অসুখের শকুন

কেড়ে নিয়ে যায় সকল বসন্ত রঙ।


বিকেলের নি:সঙ্গতা ঝাপটে ধরে আষ্টেপৃষ্টে 

শহরের মাংসাশী প্রাণীগুলো ঘিরে রাখে সবুজ গ্রাম।

ভরা নদীও শুকায়,সোনালী ফসলে লাগে মরক

নেকড়ের দল হুমরি খেয়ে পড়ে গ্রামের মেঠো পথে।


রাত যত গভীর হয়,জেগে থাকে গ্রাম

অজানা আতংক সঙ্গী করে ভোরের আলোর অপেক্ষায় থাকে

কিন্তু ভোর ফিরে আসে না নতুন সুর্যের আলো নিয়ে

এ যে সূর্য গ্রহণ,কবে থামবে গ্রহণকাল?


সবুজ অরণ্য পুড়ে যায় শহরের দানবের অনলে

কংক্রিটের সুউচ্চ দেয়ালে ঢাকা পড়ে আকাশ

মেঠো পথ হারিয়ে যায় পাথরের তলদেশে

ঘাস ফড়িংয়ের উড়াউড়ি আর জোনাকির আলো

হারিয়ে যায় মোহের অন্তর্জালে। 


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments