বন্ধুত্বের খোঁজে।
_____অরন্য হাসান দেলোয়ার।
যদি তোমার কোন বন্ধু প্রয়োজন হয়,নিজেকে ভীষণ একা লাগে
তখন না হয় আমাকে ডেকো।
আমি তোমার বুকের গভীরে জমে থাকা ক্ষতগুলো শুঁকতে সাহায্য করবো।
আমি মনরোগ বিশেষজ্ঞ নই,অথবা কোন ডাক্তার।
আমি খুব ভালো শ্রোতা,
তোমার সকল অব্যক্ত কথা আমাকে বলতে পারো
আমি মনযোগ দিয়ে শুনবো।
যখন তোমার চারপাশের মানুষ জন তোমাকে
ছুঁড়ে ফেলবে
তখন তুমি নির্দ্বিধায় চলে এসো আমার কাছে
আমার দরজা সবসময় খোলাই থাকে।
আমার ঘরে আমি ছাড়া আর কিছু নেই
তাই চোরের ভয় নেই,চোর আমার ঘরে ঢুকবে না।
তাই দরজা খোলা রেখেই ঘুমাই।
তুমি কোন দ্বিধা ছাড়াই আসতে পারো
আমি মানুষটা যদিও একা থাকি
তোমার ভয় নেই,আমি তৃণভোজী একজন মানুষ
নিরামিষ খেয়েই যার দিন যায়।
©Aranna Hasan Delwar.

0 Comments