Subscribe Us

স্বাধীন ফিলিস্তিনের অপেক্ষায়। _____অরন্য হাসান দেলোয়ার।

 
স্বাধীন ফিলিস্তিনের অপেক্ষায়।

_____অরন্য হাসান দেলোয়ার। 


আমাকে অপেক্ষা করতে বলে তুমি চলে গিয়েছিলে

তোমার ফিরে আসার অপেক্ষায় এখন আমি মৃত্যুর 

খুব কাছে দাঁড়িয়ে,

প্রতিদিনই আমাকে মৃত্যু তাড়িয়ে বেড়ায়।

আর কতদিন?

অপেক্ষার প্রহর যে ভীষণ যন্ত্রণাদায়ক

আগুনে জ্বলসে যাওয়া মানুষের মুখ দেখেছো?

কিংবা কোন বিস্ফোরণে পুড়ে যাওয়া কোন শরীর?


আমার মাটি জলন্ত কয়লা,আর আকাশে বিষাক্ত শকুন

আমি যাবো তো যাবো কোথায় যাবো?

আমার পিতার জন্মভূমি,আমার মায়ের জন্মভূমি 

আমার নিজের জন্মভূমি, 

আমার কি অপরাধ বলো?

তোমাকে চেয়েছিলাম মরম মমতায়,

আমার পবিত্র ভালোবাসায়। 


প্রত্যেক জীবনের স্বাধীনতা আছে,আমারও আছে

অথচ আমি তোমাকে চাইতেই তুমি অপেক্ষা করতে

বলে চলে গেলে,

কেন? আমার কি স্বাধীনতা পাবার অধিকার থাকতে পারে না?

প্রিয় স্বাধীনতা,আমার পিতা মাতা,আমার ছোট্ট ভাই

তারা সবাই তোমার জন্য তাদের জীবন উৎসর্গঃ করেছে।

আর কত জীবনের বিনিময়ে তুমি ফিরে আসবে?


তুমি চাইলে আমি আমাকেও কোরবানি দিবো

তবুও এইবার তুমি আসো,

আর অপেক্ষা করার ধৈর্য সাহস কোনটা নেই আমার।

স্বাধীনতা তুমি একবার আমাকে বুকে আলিঙ্গন করে দেখো,

এক অপরুপ সৌন্দর্য উপহার দিবো আমি তোমাকে।

স্বাধীন ফিলিস্তিন দেখলে আর স্বর্গ দেখতে ইচ্ছে করবে না তোমার।


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments