প্রেম হারায় না,অপেক্ষায় থাকে।
____অরন্য হাসান দেলোয়ার।
প্রেম হারিয়ে যায়। মিথ্যে কথা।মন ভুলানো কথা।
আমাকে কি তোমার মনে পড়ে না?
ভোরের স্নিগ্ধতায়,দুপুরের একাকিত্বতায়,
শান্ত বিকেলে গোধুলী লগ্নে
কিংবা সন্ধ্যা তারার উজ্জ্বলতায়?
অবশ্যই মনে পড়ে।
আমারও মনে পড়ে,মনে পড়ে কি,আমি তো ভুলতেই পারিনি তোমাকে...
প্রতিটিক্ষণ, প্রতিটি মুহুর্ত তোমাকে মনে পড়ে।
টোল পড়া গালের মিষ্টি হাসি,
বাতাসে দোল খাওয়া খোলা চুল
আর তোমার শরীরের মাতাল করা গন্ধ
এখনো আমাকে মাতাল করে রাখে।
তাহলে প্রেম হারায় কে বললো?
অপেক্ষা,কেউ অপেক্ষা করে,আর কেউ
অপেক্ষায় রাখে।
অপেক্ষার প্রতিক্ষায় থাকা ভীষণ কষ্টের
তারপরও আমরা সেই কাজটাই করে যাই নির্দ্বিধায়।
তুমি যখন সব কাজ শেষ করে বারান্দায় এসে দাঁড়াও
খোলা আকাশের দিকে তাকিয়ে থাকো এক দৃষ্টিতে
বাতাস এসে ছুঁয়ে যায় তোমায়,তখনই
তোমার মনের কোনে আমার ছবি ভেসে উঠে
আচমকা তুমি চমকে যাও,তারপর একরাশ বিষন্নতা
তোমাকে ঘিরে ধরে,লোনা জলের স্পর্শ পেয়ে
তুমি সামলে নাও নিজেকে।
আমারও এমন হয়,সবসময় হয়।
প্রেম হারায় না,সে অপেক্ষায় থাকে।
©Aranna Hasan Delwar.

0 Comments