Subscribe Us

তুমি চলে যাবার পর। ____অরন্য হাসান দেলোয়ার।

 
তুমি চলে যাবার পর।

____অরন্য হাসান দেলোয়ার। 


তুমি চলে যাবার পর আমি এখন আর ছাঁদে আড্ডা দেই না।

সেলুনে যাই না অনেকদিন,

চুল,দাঁড়ি সব এলোমেলো হয়ে আছে।

অনেকেই আমার আড়ালে মজনু বলে ডাকে।

পড়নের জামাটা ধোঁয়া হয় না কতদিন

তেলচিটে হয়ে গেছে,প্যণ্টের অবস্থাও তাই।

হঠাৎ করে দেখা হলে তুমি চিনতেই পারবে না আমাকে।

পাগল মনে করে দূর দিয়ে হেঁটে চলে যাবে তুমি।

তোমার চুলে গন্ধ,তোমার গোলাপি ঠোঁট 

তোমার চিবুক সবই আমার স্পষ্ট মনে আছে।

এখন কোথায় তুমি?

এই শহরেই আছো? না অন্য কোন দেশে চলে গিয়েছো?

তোমার তো ইউরোপ ভীষণ পছন্দ 

কতবার তুমি আমাকে বলেছিলে,আমি যেন ইউরোপ চলে যাই,তারপর তোমাকেও যেন নিয়ে যাই।

কিন্তু আমি তো আমার দেশের মাটিকে ভীষণ ভালোবাসি,যা তোমার কাছে ন্যাকামি মনে হতো।

আমার দিনগুলো ভালোই যাচ্ছিলো

দেশের নামকরা একটা প্রতিষ্ঠানের ম্যানেজার ছিলাম আমি,বেতনও ভালোই ছিলো।

কিন্তু তোমার বিদেশি ছেলে পছন্দ 

যখন ইউরোপে যাবার সুযোগ পেলে

এক নিমিষেই আমাদের প্রেম দু'পায়ে পিষে

চলে গেলে তুমি

আমি কি করবো?কিছুই বুঝতে পারছিলাম না।

তোমার চলে যাওয়া আমাকে বদলে দেয়

আমি সবকিছু ছেঁড়ে পাগলের মতো হয়ে যাই।

এখন আমি আর এই শহরের ফুটপাত 

দুজন দুজনের।


©Aranna hasan Delwar.

Post a Comment

0 Comments