Subscribe Us

ডাক _____অরন্য হাসান দেলোয়ার।



ডাক

_____অরন্য হাসান দেলোয়ার। 


বিপ্লবের রক্তে জেগেছে নতুন ভোর,

এসো হে নবীন খুলে দাও বন্ধ দোর;

ডেকে গেছে বিপ্লব ডেকে গেছে 

সূর্য ওঠার কালে,

এবার তবে ঘুড়ে দাঁড়াও তরুন

হাওয়া লাগাও পালে।


ছিঁড়ে ফেলো বাধন ছিঁড়েছে বাস্তুহারা 

নেমেছে দেখো পথে,

সকল ভিন্নমত আজ এক রেখায় থেমেছে

ভিড়েছে একই মতে;

জীবনের শ্রেষ্ঠ সময় এসেছে হে যুবক 

কেটে গেছে দেখো আঁধার,

শৃঙ্খল খুলে ফেলো ভেঙ্গে ফেলো সব

হাতে তুলে নাও তলোয়ার। 


স্বত্ব সংরক্ষিত। 

তাং ১/১০/২০১৯

সময়ঃ রাত ১ঃ১৭ মি.

গেন্ডারিয়া ঢাকা।

Post a Comment

0 Comments