Subscribe Us

জ্বলছে। _____অরন্য হাসান দেলোয়ার

 

জ্বলছে।

_____অরন্য হাসান দেলোয়ার। 


জ্বলছে!তুমি কি বুঝতে পারছো কোথাও কিছু জ্বলছে।

আমার কথাগুলোকে তুমি সবসময় তুচ্ছ জ্ঞান করো।

রান্নার চুলা জ্বলছে,ভাত রান্না হচ্ছে কোথাও

কত ক্ষুধার্ত মানুষের পেট জ্বলছে

কারো বুকে আলসার,জ্বলছে।

গাড়ির চাকার নিচে পড়ে যাওয়া কোন মানুষ বেঁচে আছে ভাগ্য জোরে, 

হাসপাতালের বিছানায় শুয়ে শরীরের ঘা দেখছে

সেই ঘা জ্বলছে,

প্রেমিকার বিয়ে হয়ে যাচ্ছে কোন এক দুর্নীতির বর পুত্রের সাথে,প্রেমিকের অন্তর জ্বলছে।

দোকান,মার্কেট,ফ্যাক্টরি আবাসিক ভবন

কোথাও না কোথাও জ্বলছে।

জীবন্ত মানুষ জ্বলছে....

যেমন রেষ্টুরেন্টের বাইরে মুরগীগুলো কয়লার আগুনে জ্বলে।

অথচ তুমি আমার কথাগুলো হাওয়ায় উড়িয়ে দাও।

আমি বলছি জ্বলছে

নিত্যপণ্যের আকাশছোঁয়া দামে মধ্যবিত্তের পকেট জ্বলছে,

স্বপ্ন গুলো জ্বলছে।

এতো কিছু জ্বলছে,তারপরও সবকিছু স্বাভাবিক

কারো ভিতরে জ্বলনের কোন চিহ্ন লক্ষ করা যাচ্ছে না।

ভীষণ ভয় হচ্ছে আমার,বিশ্বাস করো ভীষণ ভয় হচ্ছে আমার,

বড় কোন আঘাত আসার আগে সব কিছুই নিরব নিস্তব্ধ হয়ে যায়।


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments