ওরে_ও_মন
------অরন্য হাসান দেলোয়ার।
পেছনের যত কথা
আছে যত দুঃখ ব্যথা
ভুলে যা আজকে মন,
ভবিষ্যতে কি হবে
তা ভেবে কি লাভ হবে
উপভোগ কর বর্তমান ক্ষণ...
ওরে ও মন,,,আমার অবুজ মন
স্রষ্টার সৃষ্টি তুই শ্রেষ্ঠ অসাধারণ।।
মনের গোপন ঘরে
কেন রাখিস অভিমান,
চোখের তারায় কেন রাখিস
স্বপ্ন বোনার সুতোর টান,
ওরে ও মন,,,আমার অবুজ মন
স্রষ্টার সৃষ্টি তুই শ্রেষ্ঠ অসাধারণ।।
কে গিয়েছে ছেড়ে তোরে
কে করেছে অপমান,
সব কিছু যা না ভুলে
মন খুলে গা সুখের গান,
ওরে ও মন,,, আমার অবুঝ মন
স্রষ্টার সৃষ্টি তুই শ্রেষ্ঠ অসাধারণ।।
স্বত্ব সংরক্ষিত।
গেন্ডারিয়া ঢাকা।
০১/১০/২০২০

0 Comments