তোমাকে ভুলে যেতে বলো না।
_____ অরন্য হাসান দেলোয়ার।
পৃথিবীর সবচাইতে কঠিন কাজ গুলোর একটি কাউকে ভুলে যাওয়া।
অথচ তুমি কত সহজেই না বলে দিলে আমাকে ভুলে যাও।
হৃদয়ের গহীন অলিন্দে যে ভালোবাসার বীজ বুনেছিলাম।
আজ তা বিশাল বটবৃক্ষ হয়ে আছে
চাইলেই কি তাকে শেকড় সহ উপড়ে ফেলা যায়?
আমার পুরো অস্তিত্ব জুড়ে আছো তুমি
আমার হাসি কান্না মান অভিমান
জেগে থাকা,ঘুমানো,কবিতা পড়া,না পড়া
সবটা জুড়েই আছো তুমি।
তোমার অভাব আমি কি দিয়ে পূরণ করবো?
এই শূণ্যতা পূরণ করবার মতো যদি তোমার কাছে কিছু থাকে,
আমাকে দিয়ে যাও,আমি চেষ্টা করে দেখবো।
তাই বলে বলছি না,তুমি থেকে যাও
তুমি তোমার পথে এগিয়ে যাও,বাঁধা হবো না
পিছু ডেকে সময় অপচয়ও করবো না
শুধু অনুরোধ, তোমাকে ভুলে যেতে বলো না।
মরে যেতো বলো,নির্দ্বিধায় মরে যেতে পারবো
তোমাকে ভুলে বেঁচে থাকতে পারবো না।
©Aranna Hasan Delwar.

0 Comments