Subscribe Us

চতুর শিকারী। ____অরন্য হাসান দেলোয়ার।


চতুর শিকারী। 

____অরন্য হাসান দেলোয়ার। 


আজকাল আমার তৃষ্ণা মিটাই অশ্রু জলে

রাতের অন্ধকারে পালিয়ে যাই লোকালয় ছেড়ে বহুদূরে 

পাছে ভয় কেউ যদি দেখে ফেলে এ অশ্রু।

একটি গরম চাদর আমাকে উষ্ণতা দেয় ঠান্ডা থেকে।

আজকাল ভীষণ ঠাণ্ডা পড়েছে শহর জুড়ে। 


একটি রুটির জন্য কত রাত দিনের অপেক্ষা

আমাকে ভীষণ লোভি করে তোলে 

তোমার নরম মাংসের শরীর,আমি ক্ষুধার্ত। 

খরগোশের মতো ছিঁড়ে খেতে ইচ্ছে করে তোমায়

অথচ আমিও একসময় নিরামিষ ভোজি ছিলাম।


সময় বদলে যায়নি,বদলে গেছে আমাদের মস্তিষ্কের চিন্তা ভাবনা গুলো

নারীর দেহকে হরিণের মাংসের মতো সুস্বাদু মনে হয়

আজকাল,

প্রকাশ্যে স্বীকার ধরার অপেক্ষায় থাকি।

আমার তৃষ্ণা মিটাই আমার অশ্রু জলে

তোমার বিশ্বাস হয়?

একটুকরো রুটির অপেক্ষায় কি দিন রাত কেটে যায় আমার?

এসবই হলো তোমাকে ফাঁদে ফেলার কৌশল।

আমিও শিখে গেছি শিকার ধরার নিয়ম কানুন।


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments