দুরত্ব বাড়ে না।
____ অরন্য হাসান দেলোয়ার।
তোমার আমার দুরত্ব কি বেড়েছে? পথের দুরত্ব হয়তো বেড়েছে,মনের?
এখনো প্রতিদিন সকাল হয়,বিকেল ডুবে যায় সন্ধ্যার বুকে,রাত নেমে আসে পৃথিবীর বুক জুড়ে,
এবং প্রতিটি সময় আমাকে তোমার মনে পড়ে।
মিথ্যে বলবে? মনে পড়ে না?
তাহলে দুরত্ব বাড়লো কই?
শহরের চেনা পথগুলো আজও ব্যবহার করি তুমি আমি
আজও স্মৃতির শহর জুড়ে রয়ে গেছো তুমি,
আমিও আছি তোমার স্মৃতির আঙিনায় ফুল হয়ে
কখনো কি ঝরে পড়েছি? পড়ি নাই।
তাহলে দুরত্ব বাড়লো কই?
দুরত্ব বাড়ে না,প্রেমও মরে যায় না,ভালোবাসাও কমে না
সব কিছুই আগের মতোই থাকে
শুধু চোখের দেখাটা হয় না আগের মতো প্রতিদিন।
চায়ের কাপ হাতে বেলকনিতে দাঁড়িয়ে নীলাভ আকাশ দেখো,তখনও আমি তোমার সবটা জুড়ে থাকি।
যখন তুমি আমার প্রিয় নীল শাড়ি পড়ো তখনও আমি তোমার মনের অলিন্দে বিচরণ করি
তাহলে দূরত্ব বাড়লো কই?
©Aranna Hasan Delwar.

0 Comments