Subscribe Us

ভাত আর পাথরের যুদ্ধ ___ অরন্য হাসান দেলোয়ার।

 

ভাত আর পাথরের যুদ্ধ

___ অরন্য হাসান দেলোয়ার। 


গর্ভধারি মেঘ বৃষ্টি পেটে আকাশে উড়ে বেড়ায়

নিচে মেঘের সন্তান জন্মের সময়ের অপেক্ষায় কিছু স্বার্থপর। 

পুকুর,জলা,নদী বৃষ্টি জলে উপচে পড়ে

মাছের উৎসব লেগে যায় 

এ যেন নতুন যৌবনের আগমনী বার্তা।

মেঘ খালি পেট নিয়ে ঘুরে বেড়ায় আকাশে 

স্বার্থপরেরা খবরও লয় না।


মানুষ আজকাল ফুলের সুবাসে সুবাসিত হয় না

তাদের চাই আরো ঝাঁজালো কোন গন্ধ

তাই তো বারুদের বিস্ফোরণ হয়

মানুষ সেই গন্ধে আনন্দ খুঁজে পায়।

রক্তের নেশায় মাতোয়ারা মানুষগুলো ভুলে যায়

এই নেশা একমাত্র বন্যদের অধিকার। 

মানুষ আজকাল অন্যের অধিকার কেড়ে নিতে শিখে গেছে।


ফসলি জমিতে আজকাল ফসল ফলে না

আগাছার বাড়ন্ত ইদানীং কালে ভীষণ বেড়েছে

ভাতের থালায় কংকর আর দেয়াল ভাতের চিত্রকলা

উদ্ভোদনে আসেন মন্ত্রী হাস্যজ্বল চেহারায়

এক হাতে কিছু ভাত আর সামনে দাঁড়িয়ে থাকা

অসংখ্য কঙ্কালসার মানুষ

ক্যামেরার সাটার পড়ার শব্দে চারদিক হুল্লোড় পড়ে যায়।

পরদিন পত্রিকার প্রথম পাতায় মন্ত্রীর হাস্যজ্বল চেহারায় ঢেকে যায় আসল চিত্র।


ভাত আর পাথরের যুদ্ধে হেরে যায় ভাত।


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments