স্বার্থপর
____অরন্য হাসান দেলোয়ার।
মরা গাঙে কেউ কি নাও বায়?
মরা গাঙে পানি মাছ কিছুই থাকে না।
তাই কোন মাঝি মরা গাঙের দিকে ফিরাও তাকায় না।
ভরা বর্ষায় থৈ থৈ জল,মাছের লাফালাফি
আর মাঝিদের আনাগোনা বাইরা যায়।
সবাই ভরা বর্ষায় গাঙের খবর লয়
গাঙ শুকাইয়া গেলে কেউ আর খোঁজ রাখে না।
©Aranna Hasan Delwar.

0 Comments