শহরে যুদ্ধ লেগেছে
___অরন্য হাসান দেলোয়ার।
তোমার কাছে যাবার ভীষণ ইচ্ছে হয়
কিভাবে যাবো?
তোমার বাড়ির পথে হাওয়ায় লেগেছে আগুন
পুড়ে যাচ্ছে বসন্ত...
পথের মোরে মোড়ে বারুদের গন্ধ
লাশের মিছিল চলছে শহরময়।
রাতের চাঁদে লেগেছে গ্রহণ
অন্ধকারে পথ হারাবার ভীষণ ভয়
তাই তো আসতে চেয়েও আসা হয় না আমার।
তুমি কেমন আছো?
এই শহরের বুকে তোমার নি:শ্বাস নিতে কষ্ট হয় না?
আমার তো দম বন্ধ হয়ে আসে,
মাঝে মাঝে মনে হয়,এই বুঝি প্রাণ গেলো।

0 Comments