"বিস্মৃতির ধুলো"
______ অরন্য হাসান দেলোয়ার।
একদিন হারিয়ে যাবো সকল ব্যস্ততা পিছনে ফেলে,
পরিচিতজন,আত্মীয় স্বজন আফসোসের সুরে কিছু স্মৃতিচারণ করবে,
প্রিয়জন হয়তো চোখের জলে ভিঁজবে কিছু সময়
তারপর সবকিছুই স্বাভাবিক হয়ে আসবে
শুধু আমি আর স্বাভাবিক হতে পারবো না।
কখনো কখনো কোন প্রিয়জনের আড্ডায়
আমার কথা উঠবে,
কেউ সমালোচনা করবে,কেউ ভুল নিয়ে কথা বলবে
কেউ কেউ প্রশংসাও করবে
তবে সেটাও ক্ষণিকের জন্য,কথার পিঠে কথা প্রসংগে।
একদিন হারিয়ে যাবো সবার স্মৃতির পাতা থেকে
কারো মনেই আর থাকবো না আমি
আমিও যে কখনো এই পৃথিবীর কেউ ছিলাম
সেটা কারো মনেই থাকবে না।
তারপরও প্রিয়জন,কাছের বন্ধু বান্ধব আত্মীয়
সবার জন্য আমার কত আয়োজন ছিলো
শত ব্যস্ততার ভিতরেও সময় নিয়ে দেখা করা
গল্প করা,ঘুরতে যাওয়া আরো কত কি?
জীবন্ত মানুষও স্বার্থের বেড়াজালে হারিয়ে যায়
দূর বহুদূর,
স্বার্থের দেয়াল এতোটাই উচু হয় যে,চাইলেও তাকে
টপকানো যায় না
আর মৃত মানুষের কথা,সে তো বিস্মৃতির আড়ালে
পরে থাকা ধুলো
যার স্পর্শে হাত নোংরা হয়।
©Aranna Hasan Delwar.
.jpeg)
0 Comments