"অভিমানী পুরুষ"
_______অরন্য হাসান দেলোয়ার।
আমারও কান্না পায়,আমিও কাঁদি
সবার সামনে নয়,লুকিয়ে
পুরুষ মানুষ লুকিয়েই কাঁদে
তাদেরও যে কষ্ট হয়,
যন্ত্রণার অনল তাদেরও পোড়ায়।
ঘামের জলে জামা ভিঁজে সত্য
কখনো কখনো চোখের জলেও ভিঁজে
পুরুষেরও একা লাগে
তারও একাকিত্ব রোগ হয়
হাসির আড়ালে অব্যক্ত ভাষা
তা বোঝাবার নয়।
পুরুষও নির্যাতিত হয়
তারও স্বপ্নগুলো ভেঙ্গেচুরে
ডাস্টবিনে ফেলে দেয়া হয়
তাকেও অনেক কিছুই বাদ দিতে হয়
সংসার নামক সারকাসের খাঁচায়
পুরুষকেও খেলা দেখাতে হয়।
পুরুষ মানেই সুখের বন্দর
এমন ভাবনা ভুল
পুরুষেরও না পাওয়ার বেদনা থাকে
তারও রাত জাগা গল্প থাকে
অন্ধকারে ডুবে যাওয়া সময় থাকে।
©Aranna Hasan Delwar.
.jpeg)
0 Comments