Subscribe Us

"ভাঙা হৃদয়ের প্রতারণা" ______অরন্য হাসান দেলোয়ার।

 
"ভাঙা হৃদয়ের প্রতারণা"

______অরন্য হাসান দেলোয়ার। 


তুমি আসতে বলেছো তাই এখানে এসছি,

বসন্তের নতুন কৃষ্ণচূড়া দেখাবে,

কোকিলের কন্ঠে নয়,তোমার কন্ঠে শোনাবে

কাছে আসার গান

তুমি ডেকেছো বলেই এসেছি,তুমি না ডাকলেও আসতাম

আমার মনের গহীনে রঙিন সুতোয় বোনা 

একটি চাঁদর তোমাকে উপহার দেবার ছিলো।

তুমি বলেছিলে দীঘির জলে নতুন পদ্ম ফুঁটেছে

দেখতে ভীষণ সুন্দর 

অবশ্য এও বলেছিলে,আমার চাইতে সুন্দর কিছু না কি

নেই এই ধরায়

লজ্জা পেয়েছিলাম,মুখ লুকিয়ে লাজুক ভঙ্গিতে হেসেছিলাম আমি।

আমাকে বলেছিলে শাড়ি পড়ে আসতে,বাসন্তী রঙের শাড়ি কপালে লাল টিপ

আমি তোমার পছন্দ মতো সেঁজেছি আজ,তোমার মুখ থেকে সেই চির নতুন পুরাতন কথা শুনবো বলে।

তুমি বলেছিলে,কিন্তু আমাকে নয়

তোমার পাশে অন্যকেউ ছিলো,যার সাথে পরিচয় করে দিলে তুমি

বললে মুখে একরাশ হাসি নিয়ে,এই হলো কাজল

আমার ভালোবাসার গোলাপ।

আমিও কান্না লুকিয়ে,অনেক কষ্টে মুখে হাসি নিয়ে

বললাম,বেশ মানিয়েছে তোমাদের।

তোমরা আড়াল হতেই সে কি কান্নার ঝড়

ভাসিয়ে নিয়ে গেলো আমার সব।


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments