Subscribe Us

অন্তরের নির্জনতা // _____অরন্য হাসান দেলোয়ার।


অন্তরের নির্জনতা //

_____অরন্য হাসান দেলোয়ার। 


কেউ কি দেখে হৃদয়ের অলিন্দে পোড়া দগ্ধ ঘা?

কেউ পায় সেই পোড়া গন্ধ?


কতটা অবহেলায় পুড়ে যায় অন্তর জানে কয়জন তা?

সময় নেই এখন কারো হাতে সময় দেবার ভীষণ ব্যস্ততা। 


ছুটির দুপরে কেউ জড়িয়ে ধরে বলে না ভালোবাসবো তোমায়,

ভেজা চুলের গন্ধ শুঁকে কেউ চুমু আঁকে না ঠোঁটে পরম ভালোবাসায়।


কেউ নেই আজ জানতে চাইবে কেমন আছি আমি

আমারও মন চায় এমন একটা থাকুক জীবনে "তুমি"।


আজকাল এতো সময় বলো কার আছে,

আদর করবে আমার নিয়ে বুকের কাছে।


©Aranna Hasan Delwar. 


Post a Comment

0 Comments