Subscribe Us

আমার একজন বন্ধু চাই। _____অরন্য হাসান দেলোয়ার।

 
আমার একজন বন্ধু চাই।

_____অরন্য হাসান দেলোয়ার। 


জীবনানন্দ শুনতে চাই,অনেক দিন জীবনানন্দ পড়া হয় না,

আজকাল চোখে ভালো দেখতে পাই না,

বইয়ের পাতার ছোট কালো অক্ষর গুলো ঝাঁপসা লাগে,

কেউ একজন যদি আমায় জীবনানন্দ,নজরুল

অথবা রবীন্দ্র পড়ে শোনাতো!

আমার তেমন কেউ নেই,

আমার কোন বন্ধু নেই,ছিলো না কখনো

স্কুলে পড়ার সময় কয়েকজন সহপাঠী ছিলো

ঠিক বন্ধু নয়,কলেজ বিশ্ববিদ্যালয়েও 

আমার কোন বন্ধু হয় নি।

চাকরি জীবনে অনেকের সাথেই পরিচয় হয়েছে

আড্ডা দিয়েছি,কফি খেতে গিয়েছি

কারো কারো বাড়িতে দাওয়াতেও গিয়েছি,

তারপরও তারা কেউ আমার বন্ধু হয় নি।

বন্ধু তো তাকেই বলে,

রাত দুপুরেও আমার ঘুম আসছে না শুনে

ছুটে আসবে এক বুক অস্থিরতা নিয়ে,

আমাকে ঘুম পাড়িয়ে আমার পাশেই শুয়ে পড়বে

ভোরে উঠে চা বানিয়ে চায়ের কাপ হাতে

আমার ঘুম ভাঙাবে

তারপর একসাথে চা খেতে জিজ্ঞাসা করবে

তোর কিসের কষ্ট? আমি আছি না।

হ্যা,এইরকম একজন বন্ধু চাই আমার।


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments