তোমার অবহেলায়।
_____অরন্য হাসান দেলোয়ার।
কি করে বলবো তোমায়
আমার বিকেল সন্ধ্যায় হারায়,
আকাশে মেঘ ছেয়ে যায়
তোমার অবহেলায়//
কি করে বলবো তোমায়
কত গল্প কবিতা জমে যায়
শব্দরা ঘিরে রাখে আমায়
তোমার অবহেলায়।
_____অরন্য হাসান দেলোয়ার।
বুকের ভিতরে ঝড় বয়ে যায়
কি করে দেখাবো তোমায়
আমার আলো আঁধারে হারায়
তোমার অবহেলায়//
ভেঙেচুরে চুরমার করে যায়
স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়
বিশ্বাস অবিশ্বাসে মিশে যায়
তোমার অবহেলায় //
©Aranna Hasan Delwar.

0 Comments